মান্দায় রাতের আঁধারে পাট কেটে নেয়ার অভিযোগ
নওগাঁর মান্দায় রাতের আঁধারে বাবুল গংয়ের রোপণকৃত আড়াই বিঘা জমির পাট কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বাবুল আক্তার উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আমিন সরদারের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কুসুম্বা ডাঙ্গাপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাবুল আক্তার জানান, দীর্ঘদিন থেকে আমরা কুসুম্বা মৌজার ক্রয়কৃত আড়াই বিঘা জমির ভোগদখল করে আসছি। চলতি মৌসুমে আমাদের দখলকৃত জমিতে পাট রোপণ করি। রোপণকৃত পাট একই এলাকার প্রতিবেশী আনোয়ার হোসেন (৪০), রিয়াজ উদ্দিন (৫০), মোস্তাফিজুর রহমান (৩৫), সিদ্দিকুর রহমান (৩৮), সাইদুর রহমান (৬০) ও রেজাউল ইসলাম (২৮) কেটে নিয়ে যায়। পরে জানতে পেরে থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের পরিপেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাট স্থানীয় ইউপি সদস্য শাহিনুরের জিম্মায় রেখে দেয়।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, বাবুল গং যদি জমি পায় তাহলে আদালতের মাধ্যমে তাদের জমিতে আসতে হবে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে