ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সদস্যদের মাঝে কম্বল বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৪:২৯

জয়পুরহাটে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের ২০০ জন সদস্যদের মাঝে কম্বল  বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে গরীব, অসহায় রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

গতকাল সন্ধ্যায় স্টেশন রোডস্থ  ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে জেলা প্রশাসনের সহযোগিতা এই শীতবস্ত্র  বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন রুবেল,  সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র নিতে আসা শেখপাড়া গ্রামের রিক্সা চালক মোঃ হোসেন বলেন, শীতবস্ত্র  আমাদের খুব দরকার ছিল। কয়দিন থেকে অনেক শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও বেশি ভালো হতো। 

হেলকুন্ডা গ্রামের ভ্যান চালক কাবুল হোসেন বলেন, কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।

রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন রুবেল বলেন, গরীব, অসহায়  যে রিক্সা ও ভ্যান চালক রয়েছে তাদের শীত নিবারণের জন্য চেষ্টা করছি মাত্র। সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এইসব মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষ গুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোঁটানো সম্ভব।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত