দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন করা যাবে নাঃ ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সকল দপ্তরকে ঘুষবিহীন কাজ করতে হবে। জনগণের কাজ সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। সেটাই হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন করা যাবে না। দেশের সামাজিক ও আর্থনৈতিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। ভূমিসেবাকে সহজ করে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার বিকালে খুলনা ডুমুরিয়া আঠারোমাইল বাজার চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তাঁর স্বপ্ন ছিলো সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশে^র দরবারে আজ প্রশংসিত। অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু হাসান, মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নেছার উদ্দিন, সাধারণ সম্পাদ সুরঞ্জন ঘোষসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন বাবু আহম্মেদ তাজ। রাতে মন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় সহকারী হাইকমিশনার, খুলনা অনুষ্ঠানে যোগদান করেন। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন