ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় শিশুর লাশ উদ্ধার


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-১-২০২৪ বিকাল ৫:১০

খুলনার কয়রায় নিখোঁজের ৯ ঘণ্টা পর  খালিদ হাসান (৬) নামের এক শিশুর লাশ গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজীর বাড়ির পেছনের মৎস্যঘেরের পাড় থেকে  উদ্ধার করেন এলাকাবাসী। কিছু  দিন আগে খালিদ তার  মায়ের সঙ্গে তেঁতুলতলার চর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।খালিদ হাসান মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তরির ছেলে।  নিহত শিশুর নানা তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজী বলেন, ‘আমি গতকাল শুক্রবার নাতি খালিদ হাসানকে সঙ্গে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়েছি। বেলা তিনটার দিক থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশে খোঁজাখুঁজি করার পরও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল। রাত ১২টার দিকে হঠাৎ বাড়ির পেছনের মৎস্যঘেরের পাড়ে তার লাশ দেখে স্থানীয় বাসিন্দারা আমাদের খবর দিলে আমরা নাতির লাশটি উদ্ধার করি। শিশু নাতির গলায় দাগ রয়েছে। এটি মূলত একটি পরিকল্পিত হত্যাকান্ড। খালিদ হাসানের নানার বাবা আবু হানিফ গাজী বলেন, ‘গতকাল বিকেল থেকে খালিদকে খুঁজে বেড়াচ্ছি আমরা। সর্বশেষ রাতে বাড়ির পেছনে পেলাম তার লাশ। পাশে তার জুতাও ছিল। অথচ বিকেলে বাড়ির পেছনে আমরা কিছুই দেখিনি। কিছুতেই বুঝতে পারছি না, কীভাবে এমন হলো। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে আমরা লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি । লাশ দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড। হত্যাকরীদের ধরতে অভিযান অব্যাহত আছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন