বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপির একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি গির্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে পুনরায় দলীয় চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপির কালো পতাকা মিছিল ঘিরে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন