নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব এস এম আল মামুনকে অভিনেতা সাজ্জাদ ভূঁইয়ার ফুলেল শুভেচছা
চট্টগ্রাম ০৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী আংশিক) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব জনাব এস এম আল মামুন মহোদয়কে ফুলেল শুভেচছা জানিয়েছেন সীতাকুণ্ডের গর্ব নাটক ও চলচ্চিত্র অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া। উপজেলা অডিটোরিয়ামে.. উপজেলা পৌরসভা আওয়ামীলীগ এর উদ্যেগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন এর পাশাপাশি অভিনেতা সাজ্জাদ ভূঁইয়াও নতুন সাংসদকে ফুল দিয়ে বরন করে নেন।যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া বলেন আলহাজ্ব এস এম আল মামুন ভাইকে সাংসদ সদস্য হিসেবে পেয়ে আমরা সীতাকুণ্ডবাসী ভীষন আনন্দিত ও ভীষন উচ্ছ্বসিত।সংবর্ধনা অনুষ্ঠানে ঊনার একটি কথা আমার ভীষন মনে ধরেছে সেটি হলো ঊনি বলেছেন -- আপনারা আপনাদের যেকোন সমস্যা নিয়ে সরাসরি নিজেরাই আমার কাছে আসতে পারবেন - এজন্য লাগবেনা কোন নেতা বা কারও সুপারিশ।
এ অভিনেতা আরও বলেন- আমাদের সীতাকুণ্ডের সাবেক সফল এমপি মরহুম মাষ্টার আবুল কাশেম মহোদয়ের যোগ্য উত্তরসূরী হিসেবে আলহাজ্ব এস এম আল মামুন মহোদয়কে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন নতুন সাংসদ এস এম আল মামুন মহোদয় বাবার যোগ্য উত্তরসূরী হিসেবে সীতাকুণ্ডের উন্নয়ন যাত্রা আরও সুদূরপ্রসার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি ব্যক্তিগতভাবে এমপি মহোদয়কে ফুলেল শুভেচছা জ্ঞাপনের বিশেষ সুযোগ করে দেওয়ায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ ও সুহৃদ কামরুল আলমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied