ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ইমারত নির্মাণে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজউকের মাইকিং ও লিফলেট


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ২৭-১-২০২৪ বিকাল ৫:৫৩
অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করতে রাজধানীর রামপুরা, রমনা ও হাতিরঝিল এলাকায় জনসচেতনতামূলক মাইকিং প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার (২৭ জানুয়ারি) রাজউক জোন-৬/১ অন্তর্ভুক্ত এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং প্রচারের দৃশ্য দেখা গেছে।
 
প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালনযোগ্য বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়। এর মধ্যে অনুমোদিত নকশা ব্যতীত ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণাধীন ভবনের সকল নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলা এবং নির্মাণ কাজে সম্পৃক্ত সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাইট বেষ্টনি তৈরি করা।এছাড়াও যে সকল ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয়গুলো অমান্য করবেন তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
 
এ বিষয়ে রাজউকের জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া বলেন, রাজউক চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জোন পরিচালকের নির্দেশনা মোতাবেক দায়িত্বাধীন এলাকায় সারাদিন প্রচারণা করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে- যারা নকশা নিয়ে এর নিয়ম কানুন মানছে না তাদের নিয়ম প্রতিপালনে উদ্ভুদ্ধ করা।জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৬/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, ‘ইমারত বিধিমালা পরিপূর্ণভাবে বাস্তবায়নে তাদের সচেষ্ট করে তুলতে হবে। ভবন মালিকদের মাঝে সচেতনতা তৈরি হলে বৈধভাবে যেমন ইমারত নির্মাণের হার বাড়বে তেমনি করে ঝুঁকিপূর্ণ ভবন ও দুর্ঘটনার হার কমে আসবে। এছাড়াও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছি।
 
তিনি আরও বলেন, ‘পরিকল্পিত নিরাপদ আবাসস্থল আমাদের প্রত্যেকের কাম্য। আর সেই বসবাসযোগ্য ইমারত নির্মাণে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।’
মাইকিং এবং লিফলেট বিতরণের সচেতনতার বৃদ্ধিতে আরও উপস্থিত ছিলেন- সহকারী অথরাইজড অফিসার মো. সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক বাসু দেব ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, নাজিম উদ্দিন, সুব্রত কর্মকার, নাহিদুল ইসলাম ও বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে