ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শেরপুর উপজেলা হবে স্মার্ট উপজেলা, ইউ এন ও সুমন জিহাদী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ২:৪৯
বগুড়ার শেরপুরে ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এ সময় বক্তব্য দিতে যেয়ে তিনি একথা বলেন 
 
রবিবার (২৮ জানুয়ারি) সকাল দশটায় শেরপুর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আগামী ২দিন ব্যাপি ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড  আয়োজনের উদ্বোধন করা হয়েছে। দুই দিন ব্যাপী এ আয়োজনে থাকছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, সায়েন্স ফিকশন মুভি শো ইত্যাদি। এছাড়া এনভায়োরেনমেন্ট এওয়ারনেস বিল্ড আপ করার জন্য শেষের দিন থাকছে কনসার্ট ফর ফিউচার। বিজ্ঞান মেলায় মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন নিয়ে ১৪ টি স্টলে হাজির হয়েছে। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মেজবাউল করিম। তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদী। নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শাহজামাল সিরাজী, এডিশনাল এসপি (সার্কেল) সজীব শাহরিন,  সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম,  উপজেলা আওআমী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিম ও বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার ওবায়দুল হক। 
উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, বলেন স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মার্ট। শেরপুরের মানুষদের স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ উপজেলা হয়ে উঠবে স্মার্ট উপজেলা। ২৯ জানুয়ারি তারিখ সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও কনসার্ট ফর ফিউচারের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।
 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা