আরএমও'র উদ্যোগে কমপ্লেক্সের বেলকনি এক টুকরো ফুলের বাগান
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দোতলার বেলকনি এখন যেনো এক টুকরো ফুলের বাগান। প্রায় ৩৫ জাতের বাহারি ফুলের সাথে এখানে স্থান পেয়েছে আরও প্রায় ১০ জাতের দেশি-বিদেশী জাতের ফল গাছও। সারিবদ্ধ ভাবে এখানে বসানো হয়েছে প্রায় ৩শত ফুল ও ফলের চারা। এদিকে ছাদের উপরের এ ফুলের ঘ্রাণে সুবাসিত পুরো এলাকা, মনেরম দৃশ্য উপভোগ করছেন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাদের স্বজনরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর স্বজন মো: আলাউদ্দিন বলেন, এ স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের বাগান এ প্রথম দেখলাম। খুব সুন্দর লাগছে। শুনেছি মানুষের মন ভালো থাকলে দেহও ভালো থাকে। সত্যি এখানে ভর্তি থাকা রোগীরা ফুলের বাগান দেখলে তাদের দেহ-মন ভালো হয়ে যাবে বলে মনে করছি।
আলাউদ্দিনের বক্তব্যের সাথে একমত পোষণ করলেন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা মো: লিটন, রুবেল ও ছালাউদ্দিন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেলকনিতে ফুল ও ফলের বাগান করে সৌন্দর্যবর্ধন করায় কর্তৃপক্ষের প্রশংসা করেন তারা।
স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের বেলকনিতে নিজ অর্থায়নে ফুল ও ফলজ বাগান করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: মহসিন খান।
বেলকনিতে ফুল বাগান করার বিষয়ে ডা: মো: মহসিন খান বলেন, ফুলের সৌন্দর্য ও ঘ্রাণ মানুষের মন ভালো রাখে। শুধু তাই নয়, পরিবেশের সৌন্দর্যও বাড়ায়। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাদের স্বজনদের মন ভালো রাখার প্রত্যয়ে এ বাগান করার উদ্যোগ গ্রহণ করেছি। সকাল বিকাল এ বাগানে ঘুরে একটু হলে মনে প্রশান্তি পাবেন তারা।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied