বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
আত্নমর্যাদার পরিবেশ,কুষ্ঠ- কলঙ্কের হবে শেষ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে
সিভিল সার্জন অফিসের আয়োজনে ও দি লেপ্রোসি মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা: জোবায়ের আল ফয়সাল, মেডিকেল অফিসার ডাঃ রুনানা আফরিন, (ডিএসএমও) ডাঃ বিজন সরকার, দি লেপ্রোসি মিশন এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার সলোমন মারান্ডী প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে হলে মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। এ রোগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব। এ কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং লিফলেট বিতরণসহ বিভিন্ন স্টলের মাধ্যমে সচেতনতা মুলক কর্মসুচী পালন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ