কামারখন্দে উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ৫০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ।
এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফএনবি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার আবু রায়হান, আল মামুন, আতোয়ার রহমান প্রমূখ ।
অনুষ্ঠানে অসহায় শীতার্ত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied