পাইকগাছার রাশমনি ভারতে বসবাস করলেও তোলা হচ্ছে প্রতিবন্ধী ভাতা
খুলনার পাইকগাছায় মৃত বিরিঞ্চি লাল বাছাড়ের স্ত্রী রাশমনি বাছাড় দীর্ঘদিন ভারতে বসবাস করলেও প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতার টাকা তুলছেন প্রতারক দম্পতি। অভিযোগে জানা যায়, উপজেলার সরলের
মৃত বিরিঞ্চি লাল বাছাড়ের স্ত্রী রাশমনি বাছাড় দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। কিন্তু একই গ্রামের মৃত কান্তিরাম বিশ্বাসের পুত্র মনিন্দ্রনাথ বিশ্বাস ও তার স্ত্রী গীতা বিশ্বাস জাল-জালিয়াতী ও প্রতারণার মাধ্যমে রাশমনি বাছাড়কে প্রতিবন্ধী তালিকা ভুক্ত করে সরকারী প্রতিবন্ধী ভাতা উত্তোলন ও আত্নসাৎ করেছেন তারা।
উপজেলা- সরল গ্রামের দীলিপ কুমার মন্ডলের পুত্র বমকিম চন্দ্র মন্ডল এবিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার বরাবর অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, তার দিদিমা রাশমনি বাছাড় একজন সুস্থ্য সাভাবিক মানুষ। গত ২০২০ সাল থেকে তিনি ভারতে তার ছেলের বাড়ীতে থাকেন। এদিকে মানিন্দ্র নাথ বিশ্বাস ও তার স্ত্রী জ্বাল জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে রাশমনিকে প্রতিবন্ধী দেখিয়ে তালিকা ভুক্ত করেন। যার জাতীয় পরিচয় পত্র নং - ৪৭২৬৪০৩৭৭৩০, পাশ বই নং- ৩২৮৭, ক্রমিক নং- ০২, ব্যাংক একাউন্ট নং- ১৯৪৫৪১৫৩১৪, মোবাইল নং- ০১৯৪৫-৪১৫৩১৪, মোবাইলটি প্রতারক মনিন্দ্র নাথ ও তার স্ত্রী ব্যবহার করছেন। তারা একজন প্রকৃত প্রতিবন্ধীর হক বঞ্চিত করে জালিয়াতির মাধ্যমে ভারতে বসবাসকারী ব্যক্তির নামে সরকারী অর্থ আত্নসাৎ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied