ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু,ধর্ষক গ্রেপ্তার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৭

গাইবান্ধা সদর থানায় করা ধর্ষণ মামলার আসামি এনামুল মিয়াকে (১৯) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন প্রতাপনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাত ৭টার দিকে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  

গ্রেপ্তারকৃত এনামুল গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের গাছের ভিটা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি রাত প্রায় ৮ টার দিকে ওই ১১ বছরের শিশু তার বড় বোনের সঙ্গে প্রতিবেশী জুয়েল মিয়ার বিয়ের অনুষ্ঠান দেখার জন্য যায়। এরই মধ্যে এনামুল মিয়া ভিকটিমকে কৌশলে ডেকে নিয়ে উত্তর গিদারীর চয়ন মিয়ার পুকুর পাড়ে কলা গাছের নিচে নিয়ে যায় এবং বিবাহের প্রলোভনে শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি এনামুল মিয়া আত্নগোপনে ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে রবিবার (২৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, নারায়নগঞ্জের সহায়তায়, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন প্রতাপ নগর এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি এনামুল মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী এনামুল ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করছেন বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান