ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে গরু চোর আটক, ৬টি গরু উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৩৫
ভোলার লালমোহনে ৬টি চোরাই গরুসহ মো: আমির হোসেন (৩৫) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড ওয়ার্ড চর কচুয়াখালী থেকে তাকে আটক করা হয়। আমির হোসেন ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
জানা যায়, লালমোহন থানা এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: আউয়াল, এসআই মো: ইউসুফসহ সঙ্গীয় ফোর্স গত ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চল চর কচুয়াখালী তে অভিযান চালায়। এসময় চিহ্নিত গরু চোর মো: আমির হোসেন কে আটক করেন তারা এবং তার কাছ থেকে ৬টি গরু উদ্ধার করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, আমির হোসেন ওরপে আমির চোরা চিহ্নিত চোর। রবিবার রাতে চর কচুয়াখালীতে অভিযান চালিয়ে ৬টি গরুসহ তাকে আটক করা হয়েছে। তার নামে আগেও ৩টি গরু চুরিসহ নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। এ ঘটনায় আমির হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত