সাওতাল সামাবেশে
আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনসহ সাত দফা দাবি
তিন সাওতাল হত্যা,সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনসহ সাত দফা দাবি নিয়ে ২৯ (জানুয়ারি) সোমবার সাওতাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটা এলাকায় দুপরে সাহেবগঞ্জ বাগদা র্ফাম ভূুমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, অধ্যাপক রুবায়েত ফেরদৌস,আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহবায়ক এ্যাড.সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু।
বক্তারা বলেন, তিন সাওতাল হত্যার বিচার, আদিবাসীদের জমিতে ইপিজেড নির্মান না করা, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনসহ সাত দফা দাবি পুরনের আহবান জানান।
গত ২০১৬ সালের ৬ নভেম্বর জমি নিয়ে দ্বন্দে রংপুর চিনিকল শ্রমিক,স্থানীয় গ্রামবাসী,পুলিশ ও সাওতালদের সংঘর্ষে তিন সাওতাল নিহত হন। এ সময় বিবদমান জমিতে সাওতালদের বসবাসের জন্য নির্মিত কমপক্ষে ৪০ টি খড়ের বাড়ি পুড়িয়ে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন