সিংগাইরে নিজ ঘরে বিধবা খুন: ২ ছেলেসহ আটক ৪ জন
মানিকগঞ্জের সিংগাইরে নিজ ঘর থেকে সাফিয়া আক্তার লক্ষ্মী (৫৫) নামের এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৮ জানুয়ারী) দিবাগত রাত অনুমান ৭ টার দিকে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফিয়া আক্তার লক্ষ্মী ঐ গ্রামের মৃত দরবেশ মোল্লার স্ত্রী। এ ঘটনায় নিহতের দুই ছেলে তরিকুল ইসলাম সোনামিয়া (৩০) ও রতন মিয়া (৩৫) সহ জমি নিয়ে চলমান বিরোধের জেরে প্রতিপক্ষের বিল্লাল মোল্লা (৬০) ও ছায়েদ মোল্লা (৫৫) নামের অপর দুই ব্যাক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাফিয়া আক্তার লক্ষ্মী। পাশের ঘরে ঘুমায় বড় ছেলে রতন। অতপর ছোট ছেলে এসে ঘরের তালা খুলে ঘরে ঢুকেই দেখতে পায় মেঝেতে রক্তমাখা মৃত মায়ের লাশ। শুরু হয় কান্নার আহাজারি। ভীর করতে থাকে আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিংগাইর থানা পুলিশ। এদিকে এলাকাবাসি বলছেন নিহতের বড় ছেলে রতন মিয়া মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই মাকে মারত। সবাই তাকেই সন্দেহ করছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল হক বলেন, ধারণা করা হচ্ছে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’