ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ১:০

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা সদরের হেলিপ্যাড বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, এই সরকার একটি প্রহসনের পাতানো অফিসিয়াল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা এই অবৈধ সরকারকে মানিনা। অচিরেই নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা দাবি করি। 
তিনি আরও বলেন, আজকে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি একের পর এক বেড়েই চলছে। বিদ্যুৎ এবং গ্যাসের সঙ্কট সৃষ্টি হয়েছে। এসব নিরসনে কার্যকরি ভূমিকা রাখতে হবে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক কারাবন্দি এবং আলেম ওলামাদের মুক্তির দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি কবিরুল ইসলাম, জামায়াত নেতা আবু মুনাজ্জিদ, মাওলানা জয়নাল আবেদীন, আতিকুর রহমান প্রমূখ।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে