ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

অনলাইনে ব্যাটিং শেখাচ্ছেন আজহারউদ্দিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৪:৪৬

ভারতের ক্রিকেট ইতিহাসে মোহাম্মদ আজহারউদ্দিন যেন একটা ভিন্ন অধ্যায়ের নাম। দারুণ অধিনায়ক ছিলেন, ব্যাটসম্যান হিসেবেও ছিলেন বিশ্বমানের একজন। খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে ক্যারিয়ারে কালিমা নিয়ে, এরপরও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। এবার উঠতি ক্রিকেটারদের সহায়তায় এগিয়ে এলেন তিনি। এবার তাকে দেখা যাচ্ছে অনলাইন কোচের ভূমিকায়।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এবার প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। সম্প্রতি টুইটারে এক ভিডিওর মাধ্যমে অনলাইনে ব্যাটিং ক্লাস নেওয়ার বিষয়টি প্রকাশ করেন আজহার। 

সেখানে তিনি ক্রিকেটের মৌলিক কিছু বিষয় তুলে ধরেন তিনি। সাবেক ভারতীয় অধিনায়ক আরও জানান, কারো ব্যাটিং টিপস লাগলে সেই ভিডিওর রিপ্লাইতে গিয়ে বললেই হবে। পরবর্তী ভিডিওতে আজহার দেবেন তার উত্তর।

নানা চড়াই উতরাইয়ের ক্যারিয়ারটা আজহার শুরু করেছিলেন ১৯৮৪ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেবার ভারতের হয়ে টেস্ট অভিষেক করেই বিশ্ব রেকর্ড করেছিলেন আজহারউদ্দিন। সেঞ্চুরি করেছিলেন পরপর তিন টেস্টে। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে আজহার করেছিলেন ১১০ রান। এরপর চেন্নাই টেস্টে তিনি করেন ৪৮ ও ১০৫। ফের কানপুরে তার ক্যারিয়ারের তৃতীয় টেস্টে করেছিলেন ১২২ ও অপরাজিত ৫৪। তাতেই গড়া হয়ে যায় বিশ্বরেকর্ড। আজহারের এই রেকর্ড অক্ষত আজও।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি