পিরোজপুরে বতর্মান ইউপি চেয়ারম্যানের মারধরে সাবেক চেয়ারম্যান নিহত
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের মারধরে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন। এ সময় চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে কয়েকজন কর্মী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িয়ানা বাজারে ওই ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা এসব তথ্য জানান। এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করেছে। ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, “ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন মিঠুন হালদার। শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন মিঠুন। তখন শেখর সিকদার বলেন, ‘কীসের টাকা’, তখন গালিগালিাজ শুরু করেন মিঠুন হালদার। শেখর সিকদার বলেন, ‘টাকা লাগে দিবহানে এখন স্পোর্টস দেখতে চল।’ একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, ‘শালারে শোয়ায়ে ফেল’, তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেছে। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২