ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা জেনারেল হাসপাতাল

হৃদরোগ বিভাগের ২০ শয্যায় আধুনিকায়ন উদ্বোধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:২৩

পাবনা আড়াইশ' শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি ও আধুনিকায়ন উদ্বোধন করা হয়েছে।সোমবার হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এ সময় কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার শাহরিয়ার কবির, বিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আকসাদ আল মাসুর আনন, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুর রশিদ আকন্দ, গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, আরএমও ডাঃ জাহিদুল ইসলাম, সানোয়ার নেওয়াজ খানসহ চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান বলেন,‘পাবনা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগে প্রথম পর্যায় ৮ শয্যা দিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হত। এখন সেটি ১২টি শয্যা বৃদ্ধি করে মোট ২০ শয্যায় আধুনিকায়ন করা হলো। এতে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পাবে। প্রতিবছর এই বিভাগ থেকে ১০ হাজার রোগী সেবা পেতেন। এই বছর থেকে আরো বেশি রোগী সেবা পাবেন তিনি প্রত্যাশা করেন।
উদ্ধোধন শেষে রোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও উন্নতমানের খাবার বিতরণ করা হয় ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির