অবৈধ ১১টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা
ঢাকার কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ১১টি প্রতিষ্ঠানকে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার ও
আজ মঙ্গলবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।ল অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এসময় জননী স্টেশনারী প্রোডাক্টস এন্ড বুকসকে ৫ লক্ষ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে ২ লক্ষ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে ৫ লক্ষ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলস কে ৪ লক্ষ টাকা, বিআরপি ক্যাবলসকে ২ লক্ষ টাকা, দোলা ক্যাবলস কে ২ লক্ষ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ৫ লক্ষ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেড কে ১ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত মোবাইল কোর্টে আনুমানিক ২লাখ টাকা মূল্য নকল বৈদ্যুতিক তার জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত