ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে তারুণ্যের মেলায় একই মঞ্চে - আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৪:১২

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দের অংশ গ্রহনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা। আমিও জিততে চাই" ক্যাম্পেইনের আওতায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে “তারুণ্যের মেলা” আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।  " ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তরুণদের নাগরিক প্রত্যাশা তুলে ধরে তাদেরকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে এই প্রয়াস।

মেলায় রয়েছে বক্তৃতা ভিডিও প্রতিযোগিতা, মঞ্চ অভিনয়, কুইজ প্রতিযোগিতা, সেলফি বুথ, সেলফি ভিডিও ৩৬০ ডিগ্রি, সেরা ফেসবুক পোস্ট ও সেরা প্রোফাইল ফটো বিজয়ীদের জন্য শুভেচ্ছা স্মারক ইত্যাদি। 

মেলায় বক্তব্য রাখেন, এমএএফ পটুয়াখালীর সভাপতি ও জেলা আওয়ামী লীগ-এর সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান; এমএএফ পটুয়াখালীর সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান টোটন; এমএএফ পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাবু; ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান সহ অন্যান্য। আয়োজনের উপস্থাপনায় ছিলেন এমএএফ পটুয়াখালীর যুগ্ম সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স। 

ভিপি আব্দুল মান্নান বলেন, “ডিআইকে অনেক ধন্যবাদ। তরুণদের নিয়ে যে কার্যক্রম, তা আগামী দিনেও নিলে, তরুণ সমাজ ভালো পথে চলবে। তরুণদের বলছি, আপনারা আজকের সব কার্যক্রমে অংশ নেবেন যাতে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হতে পারে।”

মো. মজিবুর রহমান টোটন বলেন, “রাজনৈতিক দলের অংশগ্রহণে হলেও, এমএএফ অরাজনৈতিক সংগঠন। আমরা পটুয়াখালীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করছি। আমরা ইতিমধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অ্যাডভোকেসির কাজ শুরু করেছি। এছাড়া, সিভিল সার্জন অফিসের সামনের পুকুরটা এমএএফ এর সংশ্লিষ্টতায় পরিষ্কার করা হয়েছে। জনদূর্ভোগ রোধে জনসম্পৃক্ততা তৈরিতে আমরা কাজ করে চলেছি।”

সালাউদ্দিন আহমেদ বাবু বলেন, “তরুণদের মাঝে রাজনৈতিক দল সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এ কার্যক্রমের মধ্য দিয়ে।”

পটুয়াখালী জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে এডভোকেসি করার লক্ষ্যে গঠিত হয় এমএএফ। এমএএফ পটুয়াখালী জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে চলেছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ