খাগড়াছড়িতে আ.লীগের শান্তি,গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতেও অনুষ্ঠিত হয়েছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সওকত উল ইসলাম,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা নিলোৎপল খীসা,খোকনেশ^র ত্রিপুরা,ক্যজরী মারমা উপস্থিত ছিলেন।
এছাড়াও দফতর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দফতর সম্পাদক নুরুল আজম, জেলা যুগ লীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, তপন কুমার দেসহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে গোল্ডেন সিটি পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, চালক আটক
অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গাড়ির চালক পলাতক
রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে জাল জব্দ ও জরিমানা
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক