ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন দিপ্তী রহমান


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৪:১৯

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেয়েছেন দিপ্তী রহমান।রোববার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা করা হয়। 

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি)। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা সুশান্ত সরকার এবং   মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতা ৫ জন, রানারআপ ৫ জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনসহ মোট ৫০ জনকে সন্মাননা প্রদান করা হয়।
ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চল হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যান, হরিণাকুন্ডুর কৃতিসন্তান জেলা নারী সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও ঝিনাইদহ জেলা মহিলা শ্রমিক-লীগের সভাপতি, হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের রুহুল কুদ্দুস ও রহিমা কুদ্দুসের বড় কন্যা ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র বড় বোন নারী নেত্রী দিপ্তী রহমানকে সম্মাননা প্রদাণ করা হয়। তার এই প্রাপ্তিতে সাধুবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলার সর্বস্তরের মানুষ। গত একযুগেরও অধীক সময় ধরে ঝিনাইদহসহ দেশে নারী উদ্যোক্তাদের অভাবনীয় বিকাশ হয়েছে। এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারী উন্নয়নে গৃহীত বিভিন্ন বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার জন্য।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা