ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দিনমজুর হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৪:৫৫

দিনমজুর রহিজ মিয়া হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এই আদেশ দেন।  সাজাপ্রাপ্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ির জমসিদ মিয়ার ছেলে জজ মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া জমসিদ মিয়ার আরও ৪ ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া ও মনির মিয়া এবং স্থানীয় আওয়াল মিয়া ও তার ছেলেকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশের পাশাপাশি দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।একই মামলায় জমসিদ মিয়াসহ ৯ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জজ মিয়া পলাতক রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম।আদালত ও মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে মনিরের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। পুলিশের কাছে মুনিরের তথ্য দেওয়ার অভিযোগ ছিল রহিজ মিয়ার বিরুদ্ধে। এরই জেরে ২০১৭ সালের ১০ এপ্রিল সকালে বাজার থেকে চাচা নাবাক সর্দার ও বড় ভাই ফায়েজ মিয়াসহ বাড়িতে ফেরার পথে রহিজের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করেন জমসিদ মিয়ার পক্ষের লোকজন। এই ঘটনায় তিনজনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রহিজ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছরের ২৬ অক্টোবর পুলিশ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সকল যুক্তি তর্ক ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি জজ মিয়াকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া মামলার প্রধান আসামি জমসিদ মিয়ার ছেলে আসামি খোকন মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জমসিদ মিয়ার ৪ ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া, মনির মিয়া এবং স্থানীয় আওয়াল মিয়া ও তার ছেলে আশরাফুলকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করেন। আদালত মামলার প্রধান আসামি জমসিদ মিয়াসহ ৯ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন