ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাবেক কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের বিরুদ্ধে টাঙ্গাইলে মানববন্ধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৪:৫৮
 টাঙ্গাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামীলীগ নেতার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী ওই মানবব'ন্ধ'ন হয়।
এরপর টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর কাছে তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানবব'ন্ধ'ন চলাকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মেহেদী হাসান রনি অভিযোগ করে বলেন, বিগত দিনে মধুপুর-ধনবাড়ীর সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের অ'পকর্মের বিরুদ্ধে তিনি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত ১৯ জানুয়ারি ডক্টর আব্দুর রাজ্জাকের নির্দেশে তার ভাই ও মামাতো ভাইয়েরা তার (মেহেদী হাসান রনির) বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। হামলা করার সময় সাবেক কৃষিমন্ত্রীর মামাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন স'ন্ত্রা'সী বা'হিনী তান্ডব চালিয়ে বাড়ির জানালা, দরজা, গেট ভাংচুর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে স'ন্ত্রা'সীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। হামলার বিষয়ে থানায় মা'ম'লা হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। প্রকাশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৯ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র গ্রামে আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান রনির বাড়িতে স'ন্ত্রা'সী হামলার ঘটনা ঘটে। মেহেদী হাসান রনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত