মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করতে চান স্বর্ণা
দাদা একজন সংসদ সদস্য, চাচা রাজনীতিবিদ। তাছাড়া বাবাসহ পরিবারের অনেকেই জনগণের সেবায় নিয়জিত। তাই তাদের দেখেই নিজেকে সবসময় অসহায় মানুষের সেবায় নিয়জিত রেখেছেন জান্নাতুল ফেরদৌসি স্বর্ণা। স্বর্ণার ইচ্ছা জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করতে চান এই সুদর্শনী তরুনী।
স্বর্ণা উপজেলার সাউথখালী ইউনিয়নের সিএসবি চালিতাবুনিয়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডা.সাজিদ হাসান রানার সহধর্মিনী এবং ময়মনসিংহ সদরের ফেরদৌস আলমের কন্যা। তিনি ময়মনসিংহ নিউ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত রয়েছেন। স্বর্ণা বলেন, ছোটো বেলা থেকেই বাবা,দাদাকে মানুষের সেবা করতে দেখে দেখে বড় হয়েছেন সে। তাই যখনই সুযোগ পান তখনই মানুষের পাশে দাঁড়ান। তার কাছে কোনো অসহায় মানুষ গেলে তাকে কখনো ফিরিয়ে দেন না। তাছাড়া শরণখোলা থেকে যারা অসুস্থ হয়ে ঢাকায় গিয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না তার কাছে গেলে তিনি চিকিৎসা খরচসহ সেই রোগীর সেবা যত্নকরে বাড়ি পাঠান। এছাড়া নিজ উদ্যোগে প্রতিবছর শীতের সময় শরণখোলার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যা সম্পূর্ণ জনস্বার্থে করে আসছেন এই নারী। তার ইচ্ছা শরণখোলায় একটি মিনি গার্মেন্টস চালু করে এখানকার বেকার নারীদের কর্মসংস্থান করে দেওয়ার। তাই স্বর্ণা চান শরণখোলা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এ উপজেলার অসহায় বেকার ও সাধারণ মানুষের সেবা করতে। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
নিজের স্ত্রীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী করে ডা.সাজিদ হাসান রানা বলেন, শরণখোলা নিয়ে তার যে স্বপ্ন তা তার স্ত্রীকে দিয়ে বাস্তবায়ন করাতে চান তিনি। তার স্ত্রী একজন জনদরদী। তারা বিগত দিনে মানুষকে যে সাহায্য সহযোগীতা করে আসছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি হলে সেই হাতটা আরো শক্তিশালী হবে। তখন সবাইকে নিয়ে কাজ করার সুযোগ থাকবে। এজন্য সকলের সহযোগীতা চান এই সমাজসেবক।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied