বরিশালে পুলিশি বাধায় সদর রোডে না পেরে বিএম কলেজ রোডে 'কালো পতাকা মিছিল’ করলো বিএনপি
পুলিশের কঠোর অবস্থানের কারণে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে সামনে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। তবে দুপুরে নগরীর বিএম কলেজ রোডে কালো পতাকা মিছিল করে তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলসহ নানা দাবিতে জেলা ও মহানগর বিএনপি এই মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে মহানগর বিএনপি। কিন্তু সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ কারণে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যাননি।।পুলিশের নিরাপত্তা বেস্টনি ভেদ দুইজন কর্মী দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
এ কারণে বেলা ১১টার পূর্বঘোষিত কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। দুপুর ২টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিএম কলেজ রোডে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন