প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রতিপক্ষের হামলায় শেখর কুমার সিকদার (৫৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। তিনি আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আন্ধারকূল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদার তার লোকজনকে দিয়ে শেখর কুমারকে মারধর করেছেন। এতে শেখর কুমার মারা গেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান চেয়ারম্যান। মারা যাওয়া শেখর কুমার সিকদার জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শেখর কুমার সিকদার স্থানীয় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। পথে কুড়িয়ার বাজারে একদল যুবক শেখর কুমার সিকদারের ওপর হামলা চালান। একপর্যায়ে পিছন আসা ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়। পাশাপাশি স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নিহত শেখর কুমার সিকদারের ছোট ভাই শংকর কুমার সিকদার বলেন, কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদারের নাম ওপরের দিকে লেখা হয়নি। এ ঘটনায় মিঠুন হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে লোকজন নিয়ে মারধর করায় তিনি মারা যান।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া বলেন, শেখর কুমার সিকদারকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক এ কথা তার স্বজনদের জানানোর পরেও তারা বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শেখর কুমারের শরীরে কিলঘুষির আঘাত ছিল।
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হাওলাদার বলেন, আমি শেখর কুমার সিকদারের কাছে পাওনা টাকা চাইলে তিনি উত্তেজিত হন। এ সময় আমার লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কোনো মারধর করা হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, শেখর কুমার সিকদারকে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন