ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে : বিভাগীয় কমিশনার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৫:৪০

৫২তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আজ (মঙ্গলবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পড়াশুনার সাথে শিক্ষার্থীদের খোলাধুলা অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রত্যেক দিন খেলাধুলা করলে শরীর সুস্থ রাখা যায়। খেলাধুলা শৃঙ্খলাবোধ ও যে কোন নিয়মনীতি মেলা চলার সক্ষমতা তৈরি করে। খেলাধুলার মধ্য দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়। ক্রিকেটে আমাদের দেশের খেলোয়াড়রা ভালো অবস্থানে রয়েছে। একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে ভালো ক্রীড়াবিদ তৈরি হবে বলে বিভাগীয় কমিশনার আশা করেন। খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দুলালী দাস। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার জেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত