ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সোনারগাঁও সরকারি কলেজে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৬:৬

নারায়ণগঞ্জে সোনারগাঁও সরকারি কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী শীতকালিন পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ছিলেন উক্ত কলেজের গ্রাহস্থ’্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজা। পিঠা উৎসব ও বিজ্ঞান মেলাকে কেন্দ্র সোনারগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা মোট ৩০ টি স্টল সাজিয়েছেন। এর মধ্যে গ্রামীণ ঐতিহ্যের নানা রকম শীতের পিঠার স্টল ১৬ টি ও বিজ্ঞান মেলার ১৪ টি স্টল সাজিয়েছেন শিক্ষার্থীরা। পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, স্থানীয় ইউপি সদস্য সিপন সরকার, বিচারক মন্ডলী হিসেবে ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষক শেখ মোহাম্মদ আলী আক্কাস, একেএম আল মামুন শিকদার, কালীদাস সরকার, জান্নাতুল ফেরদৌস, মনোজ কুমার ওজা ও মাসুম চৌধুরী প্রমূখ।    

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ