ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ১২:৩৪

মাগুরার শালিখায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০জানুয়ারি মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত আড়পাড়া বাজার কালিগঞ্জ রোড খালপাড় পশুহাট মাঠ প্রাঙ্গণে আড়পাড়া ও চুকিনগরবাসীর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আড়পাড়া কালিগঞ্জ রোড জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইনামুল হাসান এর জিকিরে বয়ান ও সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মুল্যবান বয়ান পেশ করেন সুদুর ভারতের ফুরফুরা শরিফ থেকে আগত বহু ধর্ম ও বহু ভাষাবিদ আলেমে দ্বীন পীর আল্লামা মেহরাব সিদ্দিকী আল কোরাইশী সাহেব, পীর সাহেব ফুরফুরা শরিফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বয়ান পেশ করেন, হযরত মাওলানা মোশাররফ হোসেন সিনিয়র শিক্ষক, আড়পাড়া ফজলুল উলুম মাদরাসা, ইমাম খতিব শালিখা উপজেলা কেন্দ্রীয় পরিষদ জামে মসজিদ। মুফতি আবু বক্কর সিদ্দিকী মুহাদ্দিস গোয়ালগ্রাম কামিল মাদরাসা গোপালগঞ্জ। পরিক্ষক আরবী ও ইসলাম।

এ তাফসিরুল কোরআন মাহফিলে আড়পাড়া ও এর পার্শ্ববর্তী এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।মাহফিল সার্বিক পরিচালনায় ছিলেন শহীদুজ্জামান শহীদ। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা