ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন এশিয়াটিক সোসাইটির সহসভাপতি নির্বাচিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ২:৫৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে ২০২৪-২৫ সালের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরীফুল্লাহ ভূঁইয়া।

তিনি ৫৩৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোঃ বাবুল হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় অধ্যাপক ড. হাফিজা খাতুন ১৯৫৪ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে (বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ) শিক্ষকতা পেশায় যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করে বর্তমানে তিনি ২০২২ সালের ১২ এপ্রিল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল নির্বাচনে সভাপতি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এদিকে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন এশিয়াটিক সোসাইটির সহসভাপতি নির্বাচিত হওয়ায়  দৈনিক সকালের সময়’র পাবনা জেলা প্রতিনিধি এম মাহফুজ আলমসহ পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির