তানোরে অবৈধ সেচ মটর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রাজশাহীর তানোরে পল্লীবিদ্যুৎ অফিসের বিশেষ অভিযানে মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় গভীর নলকুপের কমান্ড এরিয়ার মধ্যে অবৈধ মটরে দেয়া আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অবৈধ মটর নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের।
আজ পল্লীবিদ্যুৎ তানোর জোনের (ডিজিএম) জহুরুল ইসলামের নির্দেশে ওই অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মুন্ডুমালা প্রকাশনগর মহল্লার প্রয়াত মাহামের পুত্র শরিফুল ইসলাম অনুমোদন ছাড়াই গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ মটর স্থাপন করে দীর্ঘদিন ধরে সেচ বাণিজ্য করে আসছিলেন। অথচ এই অবৈধ মটরের মাত্র কুড়ি গজ দুরেই বিএমডিএ’র গভীর নলকূপ রয়েছে। এদিকে মহল্লার বাসিন্দা কামালের বাড়ি থেকে আবাসিক সংযোগ নিয়ে সেচ বাণিজ্যে করা হচ্ছিল। অতিরিক্ত সেচ চার্জ পরিশোধ করতে গিয়ে কৃষকরা প্রায় নিঃস্ব ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। কিন্তু প্রভাবশালী শরিফুলের বিরুদ্ধে তারা কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। কৃষকেরা জানান, অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা না হলে যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে শরিফুল ইসলামের পুত্র মাসুম বলেন, মটরের বিষয় পল্লীবিদ্যুৎ দেখবে।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতি তানোর জোনের (ডিজিএম) জহুরুল ইসলাম সকালের সময়কে বলেন, আবাসিক সংযোগ থেকে সেচ বাণিজ্যের কোনো সুযোগ নেই। তিনি বলেন, অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও এই অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা
মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার
মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১