ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকারের শ্রদ্ধা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ৪:৩

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের সদ্য নিয়োগ পাওয়া প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।

২০২২ সালে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের নিয়োগ পান। এখন আবার পুনরায় একই দায়িত্ব পেলেন মো. শহীদ উল্লা খন্দকার।বুধবার  (৩১ জানুয়ারি) সকাল ১১টায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

পরে  ফাতেহা পাঠ ও '৭৪- এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি  মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান,  ফরমান মুন্সি, জাতীয় শ্রমিক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কোটালিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জসিম উদ্দিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

মো. শহীদ উল্লা খন্দকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ী গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে। 

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন