সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান
সাভার উপজেলার ঐতিজ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
বুধবার ৩১ জানুয়ারী সকাল ১০ টায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা নতুন সাজে সজ্জিত হয়ে ব্যানার ফেষ্টুন,লাল,নীল,হলুদ এবং বাংলাদেশের মানচিত্র সম্বিলিত ছোট ছোট পতাকা সারিবদ্ধভাবে সজ্জিত করনের মাধ্যমে সুতালিতে শোভা পাচ্ছে বর্নাঢ্য এই অনুষ্ঠানে,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের উদ্বোধক মন্জুরুল আলম রাজীবকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাল গালিচার সংবর্ধনার মধ্যে অভিবাদন জানান হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে শুভ সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব।
নজরুল ইসলাম মানিক মোল্লা, সভাপতি, ম্যানেজিং কমিটি, বালিকা বিদ্যালয়ের সভিপতিত্বে এবং প্রতিষ্ঠানের শিক্ষিকা মাবরুকা ফেরদৌসীর সঞ্চচালনায় প্রধান শিক্ষক এস,এম রফিকুজ্জামানের সার্বিক ব্যবস্হাপনায় প্রধান অতিথি তার দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন ভাল ছাত্রী হলে ভাল উপস্হাপক হওয়া যায় না, ভাল ছাত্রী হলে ভাল বক্তা হওয়া যায় না, আবার ভাল ছাত্রী হলেও ভাল মানুষ হওয়া যায় না। আমি চাই তোমরা ভাল মানুষ হয়ে গড়ে উঠবে। স্মৃতিকরন করে তিনি নিজের তীক্ত অভিজ্ঞতা তুলে ধরেন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের আগে আমাকে সবচেয়ে উৎসাহ দিয়েছিল তুমাদের মত ছাত্রীরা তারা নিজেরা ভোটের নয় তবু তাদের বাবা মাকে বুঝিয়েছিল ভোট দেওয়ার জন্য সেজন্য আমি সংসদ সদস্য হতে পেরেছি। তাই তুমাদের অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যিকার মানুষ হয়ে দেশের কল্যানে কাজ করার আহবান জানিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে ভুমিকা রাখার ক্ষেত্রে আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সদস্য মোঃ আব্দুর রহিম,সমর প্রসাদ গোস্বামী,মহিলা শিক্ষিকা সদস্য আকলিমা আজাদ, অভি়ভাবক সদস্য ও সাভার পৌর কাউন্সিলর মোঃ নুরে আলম সিদ্দিকী নিউটন,মোহাম্মদ মাহফুজুল হক, রনজিৎ সাহা, সুভাষ সূত্রধর,মহিলা অভিভাবক সদস্য রিনা আক্তার,দাতা সদস্য মিঃ গবিন্দ ঘোষ সহ অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ,সাংবাদিক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সারাদিনব্যাপী বিভিন্ন কুচকাওয়াজ, খেলাধুলা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ