হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩১জানুয়ারী) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে দুদকের ৬ সদস্যের একটি দল অভিযানে অংশ নেন।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে রোগীদের খাবারের মান, খাবারের তালিকা সংগ্রহসহ নানাবিধ তথ্যাদি সংগ্রহ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীরা সেবা পেতে পদে পদে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেন অভিযান চালানো দুদকের সদস্যদের নিকট।
দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, আমরা কমিশনের ইনফ্রোসমেন্টরে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছি। ইনফ্রসমেন্ট অভিযানে অভিযোগ রিলেটেড এর সকল নথিপত্র সংগ্রহ করেছি। নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেয়া হবে। কমিশন অনিয়ম দুর্নীতির বিষয়টি প্রকাশ করবেন।
হাতীবান্ধার উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হাসানুল জাহিদ বলেন, দুদকের একটি টিম হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ে নতি পত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত