নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করব: খসরু চৌধুরী এমপি
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি বলেছেন, আমি সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমি নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করব। ঢাকা-১৮ আসনের উন্নয়ন করাই আমার লক্ষ্য। আমি আমার লক্ষে অবিচল থাকবো। আমি দক্ষিণখানের বাসিন্দা হিসেবে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। সমস্যাগুলো আমি দেখেছি, যেই সমস্যাগুলো আছে এবং এগুলোর সমাধান হবে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন উন্নয়নের মাধ্যমে আমি এর প্রতিদান দিবো।
রবিবার বিকালে রাজধানীর দক্ষিণখান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে দক্ষিণখান থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাহবুবুল আলম, কার্যকরি সদস্য ফয়েজ আহমেদ, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য খসরু চৌধুরীকে সংবর্ধনা প্রদান করে দক্ষিণখান থানা আওয়ামী লীগ। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী