ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় আন্ত‍ঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৫:২২

নওগাঁর মান্দায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ‍আগস্ট) ভোররাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলে‍া- পাবনার আমিনপুর এলাকার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের আবদুল হকের ছেলে মোহাম্মদ সিরাজ (৪৫) ও কেয়াটোলা গ্রামের ইউনুস আলীর ছেলে সাহাবুদ্দীন (৪২) এবং পটুয়াখালী জেলার বাগুরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৬০)। 

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামক মোড়ে একটি ট্রাক দা‍ঁড়িয়ে থাকা দেখে সন্দেহ হয়। সন্দেহের জের ধরে ট্রাকে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কয়েকজন পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা চারজনকে আটক করে তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত বেশিকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের পুলিশের টহল দল একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দেখে সন্দেহ হয়। এরই জের ধরে এসআই আমিনুল জিজ্ঞাসাবাদ করাকালে কয়েকজন পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ডাকাতি করার সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬