ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময়


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ২:২৬

চট্টগ্রামের বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি (বুধবার) বিকেলে উপজেলার গুনাগরীস্থ অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে পরিবহন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌরসভা অটোরিকশা সিএনজি সভাপতি মোঃ ছবুর, গুনাগরীর সাবেক সভাপতি মোঃ মনসুর, সাবেক সভাপতি মোঃ আনসার, সাবেক সম্পাদক মোঃ বদিউল আলম,গণ্ডামারা সভাপতি মৌঃ বশির আহমেদ, শ্রমিক নেতা গণ্ডামারার নুরুল ইসলাম চৌধুরী, চাম্বলের মোঃ ফারুক, চাঁদপুরের মোঃ কামাল, গুনাগারীর সিনিয়র সদস্য মোঃ হেলাল, নাপোড়া সভাপতি মোঃ আক্কাস উদ্দিন, প্রেম বাজার সভাপতি মোঃ রাসেল, কাথরিয়ার আবু তাহের, বাণীগ্রামের নুর হোসেন, বশিরউল্লাহ মিয়াজি বাজারের আনসার, মোশাররফ আলী বাজারের আলমগীরসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন,গুনাগরী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আবসার, ক্রীড়া সম্পাদক আবু ছালেকসহ বাঁশখালীর অটোরিকশা (সিএনজি) পরিবহনের বিভিন্ন  শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাঁশখালীতে ২৭ টি সচ সংগঠনের মধ্যে সাড়ে ১৭ হাজারের অধিক অটোরিকশা -সিএনজি শ্রমিক রয়েছে, এবং সাড়ে ৫ হাজারের অধিক রানিং ড্রাইভার রয়েছে, বাঁশখালীতে দৈনিক ৯ টি সিএনজি পুলিশ ডিউটি করে থাকেন, নিয়মিত পুলিশ ডিউটি করা হলেও তাদের কাউকে পুলিশের পক্ষ থেকে চালকদের ডিউটি বাবত কোন খরচ প্রদান করা হয়না। এক বেলা ভাত পর্যন্ত পুলিশের পক্ষে থেকে চালকদের কপালে  জুটেনা। শ্রমিকদের কল্যাণে পরিবহন সমিতির সদস্যদের কাছ থেকে ওয়াবিলের মাধ্যমে দৈনিক ১০/২০ টাকা করে যা উত্তোলন করা হয় ওইসব টাকা শ্রমিকদের কল্যাণে তথা কেউ এক্সিডেন্ট করলে, এবং যারা সড়কে যানজট নিরসনের জন্যে লাইনে যারা কাজ করে তাদের সামান্য পারিশ্রমিকসহ শ্রমিকদের কল্যাণে ব্যয় করে থাকি।

এরই মধ্যে সড়কে যানজট নিরসনের কথা বলে হঠাৎ করে অটোরিকশা সিএনজিকে মামলা দিয়ে শ্রমিকদের উপর যে হয়রানি শুরু হয়েছে তা বন্ধ করার লক্ষ্যে, বাঁশখালীর অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গুনাগরী অটোরিকশা (সিএনজি) সাবেক সভাপতি আমির আহমদ এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শোক পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির