লালমোহনে বাসের চাপায় দুই পথচারী আহত
ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের চাপায় মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ সুমন নামে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের কে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের উত্তর মাথায় এ ঘটনা ঘটে। আহত ফারুক গজারিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে এবং সুমনও একই এলাকার আমীর খলিফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী দ্রুতগতির দুটি যাত্রীবাহি বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতা করছিল। এসময় প্রিন্স নামের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে দাড়িয়ে থাকা একটি নসিমন কে ধাক্কা দেয়। এতে নসিমনের কাছে দাঁড়িয়ে থাকা দুই পথচারী গুরুতর আহত হন। একইসাথে নসিমনের কাছে থাকা অটোরিকশাও দুমড়েমুচড়ে যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied