ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কামারখন্দে চুরি ছিনতাই প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে রাত্রিকালীন টহল শুরু


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৩:২৬

কামারখন্দে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, ইভটিজিং, বাল্য বিবাহ অপরাধ নির্মূল ও প্রতিরোধ উপলক্ষে  কামারখন্দ থানা পুলিশ ও উপজেলা পরিষদের উদ্যোগে গ্রাম পর্যায়ে সামাজিক রাত্রিকালীন টহল শুরু করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান,  
অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের সহ এলাকাবাসী।  উল্লেখ, গত ২৪শে জানুয়ারি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলায় চুরি ছিনতাই প্রতিরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় । 

তারই ধারাবাহিকতায় উপজেলার সকল গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে  এলাকাবাসীর সহযোগিতায় রাত্রিকালীন টহলের ব্যবস্থা করা হয়।

কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, সম্প্রতি উপজেলায় বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকাভিত্তিক রাত্রিকালিন টহলের উদ্যোগ নেয়া হয়েছে।  ইতিমধ্যেই উপজেলার হায়দারপুর, কাজিপুরা, বাশবাড়িয়া, ঝাঐল, ভদ্রঘাট, নান্দিনা মধু  সহ অনেকগুলো গ্রামে এলাকাবাসীর টহল শুরু হয়েছে।  উপজেলার সকল গ্রামে এই টহল নিশ্চিত করা জন্য কাজ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা