ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালকে লাখ টাকা জরিমানা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৩:৩১

দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে   ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২টি হাসপাতালে অভিযান চালানো হয়। আজ  বৃহস্পতিবার  দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর  নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের  এই যৌথ  অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় শহরের কুমারশীলমোড়ে অবস্থিত  চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের টেংকের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালে অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ন ওষুধসামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়।এছাড়া প্যাথলজি পরীক্ষা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমান পাওয়া যায়।এ অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯এর  ৪০,৫২ ও ৫৩ ধারায় উক্ত হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার  ডা.আশরাফুর রহমান হিমেল, ডা.তাসনুভা তাবাসসুম নোভা,ডা.ফাইরোজ মায়িশা  ,স্যানিটারি ইন্সপেক্টর মো.ছফিউর রহমান  ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন