বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার উত্তর ওয়াফদা গ্রামের মো.জামাল মজুমদারের ছেলে শাকিল (২০), সোনাপুর এলাকার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবির চেয়ারম্যানের বাড়ির সামনে মাটিতে পাইপ পাইলিংয়ের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবির চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ব্যক্তি মালিকানা ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। সকাল ৯টার দিকে পাঁচ শ্রমিক আরেকজন ঠিকাদারের অধীনে সেখানে পাইলিংয়ের কাজ করতে যায়। দুপুর ১২টার দিকে দুইজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে নাশতা করতে যায়। তখন অপর তিন শ্রমিক দোকানে না গিয়ে পাইপ পাইলিংয়ের কাজ করতে থাকে। একপর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুললে গেলে ওপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। পরে দুই শ্রমিক এসে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্ ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন