আগামী প্রজন্মকে গড়তে ও দায়িত্বশীল করতে আমাদেরও যত্নশীল হতে হবে- এমপি সাইফুল ইসলাম
সাভার উপজেলার ঐতিজ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
বুধবার ৩১ জানুয়ারী সকাল ১০ টায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা নতুন সাজে সজ্জিত হয়ে এবং রঙিন ব্যানার ফেষ্টুন,লাল,নীল,হলুদ এবং বাংলাদেশের মানচিত্র সম্বিলিত ছোট ছোট পতাকা সারিবদ্ধভাবে সজ্জিত করনের মাধ্যমে সুতালিতে শোভা পাচ্ছে বর্নাঢ্য এই অনুষ্ঠানে,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের উদ্বোধক মন্জুরুল আলম রাজীবকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাল গালিচার সংবর্ধনার মধ্যে অভিবাদন জানান হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে শুভ সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব।
নজরুল ইসলাম মানিক মোল্লা, সভাপতি, ম্যানেজিং কমিটি, বালিকা বিদ্যালয়ের সভিপতিত্বে এবং প্রতিষ্ঠানের শিক্ষিকা মাবরুকা ফেরদৌসীর সঞ্চচালনায় প্রধান শিক্ষক এস,এম রফিকুজ্জামানের সার্বিক ব্যবস্হাপনায় প্রধান অতিথি তার দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন ভাল ছাত্রী হলে ভাল উপস্হাপক হওয়া যায় না, ভাল ছাত্রী হলে ভাল শিক্ষক হওয়া যায় না, আবার ভাল ছাত্রী হলেও ভাল মানুষ হওয়া যায় না। আমি চাই তোমরা ভাল মানুষ হয়ে গড়ে উঠবে। স্মৃতিকরন করে তিনি নিজের তীক্ত অভিজ্ঞতা তুলে ধরেন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের আগে আমাকে সবচেয়ে উৎসাহ দিয়েছিল তুমাদের মত ছাত্রীরা তারা নিজেরা ভোটার নয় কিন্ত তাদের বাবা মাকে ঘুম থেকে ডেকে ভোট সেন্টারে পাঠিয়েছিল তাই আমি নির্বাচনে জিতে সংসদ সদস্য হতে পেরেছি। তাই তুমাদের অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যিকার মানুষ হয়ে দেশের কল্যানে কাজ করার আহবান জানিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে ভুমিকা রাখার ক্ষেত্রে আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা,সাভার উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সোনাহার মিয়া,সাভার পৌর কাউন্সিলর ও অভিভাবক সদস্য মোঃ নুরে আলম সিদ্দিকী নিউটন, অপর অভিভাবক সদস্য মোহাম্মদ মাহফুজুল হক,ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিকা হাসান, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক সদস্য মোঃ আব্দুর রহিম,সমর প্রসাদ গোস্বামী,মহিলা শিক্ষিকা সদস্য আকলিমা আজাদ, রনজিৎ সাহা, সুভাষ সূত্রধর,মহিলা অভিভাবক সদস্য রিনা আক্তার,দাতা সদস্য মিঃ গবিন্দ ঘোষ সহ অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ,সাংবাদিক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অদ্যদিনে সারাদিনব্যাপী বিভিন্ন কুচকাওয়াজ, খেলাধুলার ভিতর ব্যস্ত সময় পার করে প্রতিযোগিতারা মাঝে মাঝে মনের মত সাজে দৃষ্টি ফিরিয়ে রাখে অতিথিদের এছাড়াও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে আনন্দিত হয়ে একই বয়সের ন্যায় আচরন করতে দেখা যায়। পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied