পানছড়িতে ৪ কেজি গাঁজাসহ আটক ১
অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তির নাম অদ্যুৎ চাকমা (৩২)।
বুধবার (৩১ জানুয়ারি) রাত দশটার দিকে পানছড়ি থানার এসআই মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা হাসপাতাল সংলগ্ন কলোনীপাড়া এলাকা থেকে তাকে আটক করে। অদ্যুৎ চাকমা পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপির মধুমঙ্গলপাড়া গ্রামের পুস্পধন চাকমার সন্তান।
জানা যায়, অভিনব কায়দায় একটি নীল রঙের প্লাস্টিকের কন্টেইনারের তলা কেটে ড্রামের ভিতরে সু-কৌশলে পাচারের উদ্দেশ্যে চারটি গাঁজার প্যাকেট ভিতরে রেখে সুকৌশলে আবার ড্রামের তলা বন্ধ করে দেয়। গোপন সংবাদের খবরে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট নামক স্থানে অবস্থান নেয় পানছড়ি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অদ্যুৎ চাকমা ভিন্নপথে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে নীল রঙের কন্টেইনারসহ আটক করে। পরে ড্রামের তলদেশ খুলে পলিথিনে মোড়ানো এক কেজি ওজনের চারটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা বের বরে।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত