রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রসহ নিহত ২
কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার, সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে রাস্তা পারাপারের সময় ও সকাল সাড়ে ৭ টায় রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানা (১৪) ও রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হামিরপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যা, সকালে জোয়ারিয়ানালা বাজারে রাস্তা পারাপারের সময় অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানাকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারমুখি যাত্রীবাহি বাস ‘হানিফ’। মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দূর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।এরআগে সকাল সাড়ে সাতটায় রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে মারছা নামক যাত্রীবাহি বাসের সাথে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান যুবক সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম মাহিন্দা গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় আশরাফ ও আবদুর রহমান নামের আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- রশিদনগরে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া জোয়ারিয়ানালায় স্কুল ছাত্রকে চাপা দেয়া গাড়িটি আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড