বৃষ্টিতে ইজতেমা ময়দানে মুসল্লিদের ভোগান্তি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা লাখ লাখ মুসল্লি।
ইজতেমায় আসা মুসল্লি আকরাম হোসেন বলেন, আমরা বিকেল থেকে রান্নার আয়োজন করছিলাম। মাগরিবের নামাজের পর রান্না চুলায় বসানোর পরিকল্পনা করেছিলাম। কিন্তু বৃষ্টিতে আটকে গেলাম। এখন বৃষ্টি থামা ছাড়া রান্না করা যাবে না।
টঙ্গীর দত্তপাড়া থেকে ইজতেমায় আসা আক্কাস শেখ বলেন, বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় বাসার দিকে চলে যাচ্ছি। ইজতেমা ময়দান থেকে বাসা কাছে হওয়ায় মালামাল রেখেই চলে যাচ্ছি। বৃষ্টি কমলে আবার চলে আসব।
কুমিল্লা সদর থেকে আসা মো. হান্নান মিয়া বলেন, আমাদের এলাকা থেকে মোট ১৬০ জন একসঙ্গে ইজতেমা ময়দানে আসছি। সকল সফর সঙ্গীর মাল-সামানা নিয়ে দুইদিন আগেই ৩৮নং খিত্তায় আছি। বৃহস্পতিবার সকাল থেকে বয়ান শুনছি। বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা বেড়ে যায়। বৃষ্টি আসলেও বয়ান শোনা বন্ধ করছি না। বৃষ্টিও আল্লাহর রহমত।
আরেক মুসল্লি আবুল কালাম জানান, সারাদিনে কয়েক দফায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যায় বৃষ্টি বেড়ে গেছে। দিনের বৃষ্টিতে মুসল্লিদের ভোগান্তি না হলেও সন্ধ্যার বৃষ্টিতে ভোগান্তি বাড়ছে।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। ১ম পর্বে অংশ নিতে এখন মাঠে আসছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
আয়োজকরা বলছেন, প্রথম দিন দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের এ জুমায় ইমামতি করবেন। বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে প্রতি ইজতেমায় তাবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে আগের রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিচ্ছেন অনেক মুসল্লি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড