ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় মাসব্যপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-২-২০২৪ দুপুর ১২:৪৫

ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনায় শুরু হয়েছে মাসব্যপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। 
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপমহাদেশের অন্যতম প্রাচীনতম পাঠাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ( টাউন হল ময়দান) মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত দেশাত্ববোধক সংগীত ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ এবং স্বাগত বক্তব্য রাখেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনার প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পাবনার প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোঃ কামারুজ্জামান।
এ সময় বক্তারা বই পড়া ও লাইব্রেরীর গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে বই কেনা ও পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। 
এর আগে, অতিথিরা ১৩৪ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে হাজার বছরের পুরনো তালপাতায় লেখা পুস্তিকা ও প্রাচীনতম গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন।  
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতাসহ থাকছে স্থানীয় সাংস্কৃতিক দলগুলোর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা।
মাসব্যপী বই মেলায় ৩১টি বইয়ের স্টলে নানা ধরণের বইয়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
উল্লেখ্য, ঢাকায় বাংলা একাডেমির আয়োজনের পরেই পাবনা জেলা শহরে দীর্ঘদিন ধরে শতবর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই বইমেলার আয়োজন হয়ে আসছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির