পবিপ্রবি'র নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি, তদন্তে ইউজিসি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) অনুমোদনহীন নিয়োগ, বিশ্ববিদ্যালয় নীতিমালা ভঙ্গ করে নিয়োগ, পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ ও নিয়োগের মানদণ্ডসহ নানাবিধ অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও গত ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। মূলত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি এ নিয়োগে অনুমোদনহীন পদে নিয়োগসহ নানাবিধ অভিযোগ ওঠে। যা পরবর্তীতে দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়।
এসব অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা(মাউশি) বিভাগ বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়মের প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে উক্ত বিভাগকে অবহিত করার নির্দেশ প্রদান করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামানকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল আলীম ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম শেখ।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ইউজিসি সচিব এবং তদন্ত কমিটির আহবায়ক ড. ফেরদৌস জামান জানান, "শিক্ষা মন্ত্রণালয় থেকে পবিপ্রবির সাম্প্রতিক নিয়োগে অনিয়ম হওয়ায় তা তদন্তের নির্দেশ দিয়ে চিঠি এসেছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিশন আমাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিব।"
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর